National Special News Special Reports

কাশ্মীরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, মৃত ১৫

0
(0)

খবর লাইভ : নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল মিনিবাস। মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের। আহত কমপক্ষে ২৫ জন। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুনঃ কয়লা চুরি মামলায় অনুপ মাঝি ঘনিষ্ঠ ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সূত্রের খবর, মাণ্ডি থেকে যাত্রীবাহী বাসটি ফিরছিল। পুঞ্চের সাওজিয়ান এলাকায় বাসটি খাদে পড়ে যায়। ঘটনার পরই উদ্ধারকাজে নামে পুলিশ এবং সেনাবাহিনী। বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
এদিকে, মৃতদের পরিবারের সদস্যদের জন্য ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। এছাড়াও আহতদের চিকিৎসার ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *