খবর লাইভ : ফের পুলিশের শীর্ষস্তরে বদল। এবার বদল হল ব্যারাকপুরের পুলিশ কমিশনার (Barrackpore Police Commissioner)। ব্যারাকপুরের পুলিশ কমিশনার অজয় কুমার ঠাকুরের (Ajay Kumar Thakur) জায়গায় এলেন অলোক রাজোরিয়া (Alok Rajoria)। বর্ধমান অঞ্চলের DIG ছিলেন অলোক রাজোরিয়া। এবার তাঁকে DIG পদমর্যাদায় ব্যারাকপুরের পুলিশ কমিশনার করা হল। শনিবারই এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। এবার থেকে অজয়কুমার ঠাকুর ডিআইজি সিভিল ডিফেন্সের দায়িত্ব সামলাবেন।
খবর লাইভ : ত্রাণের নামে মহিলাদের উপর অত্যাচার কেন? মার্কিন সমাজকর্মীর প্রশ্নের মুখে পাক রাষ্ট্রদূত
পাশাপাশি বদল করা হয়েছে আইপিএস শ্যাম সিংকে। এতদিন ডিআইজি সিভিল ডিফেন্স, হেড কোয়ার্টার সিউড়িতে ছিলেন তিনি। তাঁকে পাঠানো হল ডিআইজি বর্ধমান রেঞ্জে।




