এবার ক্লোজ বারাসাত মহিলা পুলিশ থানার এক আধিকারিক, কেন জানেন ?

খবর লাইভ : ধর্ষণ, ব্ল্যাকমেলের অভিযোগ জানাতে গিয়ে নির্যাতিতাকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ বারাসাত মহিলা পুলিশ থানার এক আধিকারিকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, ওই আধিকারিককে ক্লোজ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। ঘটনায় মূল অভিযুক্ত বান্টি বিশ্বাস, তাঁর স্ত্রী সহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় পরিচয় হওয়া যুবকের বিরুদ্ধে ব্ল্যাকমেল করে একাধিকবার ধর্ষণের অভিযোগ জানাতে মহিলা থানায় গিয়েছিলেন অভিযোগকারী নৃত্যশিল্পী। তাঁর অভিযোগ, থানা অভিযোগ নিতে চায়নি। তারপরই সক্রিয় হয় পুলিশ। তড়িঘড়ি মামলা রুজু হয়। গ্রেফতার করা হয় এফআইআর-এ নাম থাকা অভিযুক্তদের।নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করে জেলা পুলিশ সূত্রে খবর, অভিযোগ নথিভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। যুবকের স্ত্রীও নৃত্যশিল্পীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।
গতকালের পর ফের পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। বিধাননগর কমিশনারেটের পর এবার বারাসাত পুলিশ জেলা। সোশাল মিডিয়ায় পরিচয় হওয়া যুবকের বিরুদ্ধে নৃত্যশিল্পীকে ব্ল্যাকমেল করে একাধিকবার ধর্ষণের অভিযোগ। থানা অভিযোগ নিতে চায়নি, দাবি অভিযোগকারিণীর। মামলা রুজুর আশ্বাস পুলিশের। বাগুইআটিকাণ্ডের রেশ কাটার আগেই ফের প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। এবার নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে বারাসাত পুলিশ জেলার বিরুদ্ধে। ধর্ষণ-মামলা রুজু না করার অভিযোগ করেছেন নির্যাতিতা এক নৃত্যশিল্পী।
অভিযোগকারিণীর চরিত্র নিয়ে কটাক্ষের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। অভিযোগকারিণী উত্তর ২৪ পরগনার বাসিন্দা। মহিলার দাবি, বছর দেড়েক আগে বারাসাতের এক যুবকের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়।বাড়িতে যাতায়াত শুরু হলে ওই যুবকের স্ত্রীকে পর্ন শ্যুট করতে দেখে ফেলেন তিনি। মহিলার অভিযোগ, এরপর তাঁকে ধর্ষণ করেন ওই যুবক। তার ভিডিওগ্রাফি করেন যুবকের স্ত্রী। নির্যাতিতার অভিযোগ, সেই ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে কয়েক দফায় লক্ষাধিক টাকা আদায় করেন ওই দম্পতি।

এরপর ভয় দেখিয়ে নৃত্যশিল্পীকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নির্যাতিতা। তাঁর দাবি, ১২ অগাস্ট বারাসাত মহিলা থানায় গেলেও পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে। ভিযোগকারিণীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়। পরে লিখিত অভিযোগ নিলেও মামলা রুজু হয়নি। বিষয়টি বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপারকে জানান বলে দাবি নির্যাতিতার।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago