খবর লাইভ : বহিষ্কৃত (Suspended) বিজেপি নেত্রী (BJP Leader) নূপুর শর্মার (Nupur Sharma) গ্রেফতারির (arrest) আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। হজরত মহম্মদকে (prophet Muhammad) নিয়ে নূপুরের মন্তব্যের পর গোটা দেশে বিতর্ক ছড়িয়ে পড়ে। দাবি ওঠে গ্রেফতারের (Arrest)। শীর্ষ আদালত শুক্রবার সাফ জানিয়েছে, আপনার দাবি নিরীহ কিন্তু এর ফলাফল সুদূরপ্রসারী। এদিন কোনও আবেদন শুনতেই চাইল না দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইউ ইউ ললিত (Justice Uday Umesh Lalit) সাফ জানিয়ে দেন, কোনওরকম নির্দেশ দেওয়ার আগে আদালতকে সমস্ত পরিস্থিতি বিচার-বিবেচনা করতে হয়। আর আমাদের পরামর্শ হল এই মামলা খারিজ করা।
গত জুলাই মাসে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, নূপুর শর্মার বিরুদ্ধে কোনওরকম কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। গোটা দেশের বিভিন্ন জায়গায় মামলায় দায়ের হয়েছিল নূপুরের বিরুদ্ধে। কিন্তু বিজেপির প্রাক্তন নেত্রীর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি শীর্ষ আদালত আরও জানায়, নূপুরের বিরুদ্ধে ভবিষ্যতেও কোনও মামলা (FIR) দায়ের করা যাবে না। আর তা করলেও কোনও রকম ব্যবস্থা গ্রহণ করা যাবে না।
মাস তিনেক আগে নূপুর শর্মা একটি টিভি অনুষ্ঠানে (TV Show) হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। আর সেই মন্তব্যকে ঘিরেই দেশের নানা প্রান্তে বিক্ষোভ, অশান্তি সৃষ্টি হয়। এরপর তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোল (Damage Control) করতে নূপুর শর্মাকে ৬ বছরের জন্য সাসপেন্ড করে বিজেপি। পাশাপাশি তাঁকে সমর্থনের জন্য নবীন জিন্দালকেও (Nabin Jindal) দল থেকে বের করে দেওয়া হয়। দুজনেরই প্রাথমিক সদস্যপদ বাতিল করে দেওয়া হয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…