Special News Special Reports

প্রেমিকের ‘কথা মতো’ মাকে বিষ খাইয়ে মারল মেয়ে !

0
(0)

খবর লাইভ : প্রেমিকের ‘কথা মতো’ ঠান্ডা পানীয়তে বিষ মিশিয়ে মাকে খাইয়ে খুন করার অভিযোগ নাবালিকা মেয়ের বিরুদ্ধে। ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ মেয়েটির প্রেমিক ও প্রেমিকের বাবা-মার বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কোতোয়ালি থানার অন্তর্গত মেদিনীপুর শহরের পটনাবাজার এলাকায়। বৃহস্পতিবার কোতোয়ালি থানায় অভিযোগ জানান মৃতা অনিতা দত্তের স্বামী অংশুজিৎ দত্ত। তাঁর নাবালিকা মেয়ে, প্রেমিক এবং তার বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ। চার জনকেই গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন- জ্বালানি কিনতে রুশ ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলল জার্মানি এবং অস্ট্রিয়ার সংস্থা

পুলিশ সূত্রে খবর, প্রেমিকের বাড়ি শহরের মহাতাবপুর এলাকায়। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ১০৯, ১২০বি, ৩৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। অর্থাৎ খুন, ষড়যন্ত্র, এবং প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। ওই নাবালিকা একটি ইংরাজি মাধ্যম স্কুলের দশম শ্রেণির পড়ুয়া। গ্রেফতার করা হয়েছে ওই নাবালিকার প্রেমিক জিৎ আঢ্য, তার মা লেখা সরকার আঢ্য এবং বাবা রঞ্জিত আঢ্যকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৫ এপ্রিল, পয়লা বৈশাখের দিন অসুস্থ হয়ে মারা যান অনিতা। তাঁদের একটি দোকান রয়েছে। পুলিশ জানতে পেরেছে সেখানে ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়েছিল তাঁর মেয়ে। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে অনিতা মারা গিয়েছেন বলে স্থানীয় চিকিৎসক ঘোষণার পরে দেহ দাহ করে দেওয়া হয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *