Special News Special Reports State

মলয়কে জেরা, কলকাতায় মন্ত্রীদের আবাসনেও সিবিআই !

0
(0)

খবর লাইভ : কয়লা পাচার মামলায় মলয়ের বাড়ি ও দফতরে তল্লাশি বলে জানা গিয়েছে। এ বার কলকাতায় মন্ত্রীদের আবাসনে পৌঁছল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই মুহূর্তে সেখানেই রয়েছেন মলয়। কয়লা পাচার নিয়ে সেখানে তাঁর সঙ্গে কথা বলছেন কেন্দ্রীয় গোয়েন্দারা (Coal Scam Case)।

আরও পড়ুনঃ কুশিয়ারা সমঝোতার পর হাসিনা বললেন,‌‘আশা করি এ বার তিস্তার জলবণ্টনেরও সমাধান হবে’

রাজভবনের পাশে মন্ত্রীদের থাকার জায়গা ওই আবাসন। বুধবার সকাল সওয়া ৮টা নাগাদ সেখানে পৌঁছয় সিবিআই। মোট ছ’টি গাড়িতে চেপে সেখানে পৌঁছন গোয়েন্দারা। সঙ্গে ছিল সিআরপিএফ জওয়ানের দল। সেই থেকে এখনও আবাসনের ভিতরেই রয়েছে সিবিআই। ভিতরে রয়েছেন মলয়ও। গোয়েন্দারা তাঁর সঙ্গে কথা বলছেন বলে জানা গিয়েছে।মলয়, তাঁর নিরাপত্তারক্ষী এবং সিবিআই আধিকারিকরাই শুধু ভিতরে রয়েছেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *