Special News Special Reports State

চিটফান্ড মামলায় সুবোধ অধিকারীকে তলব করল সিবিআই, আজও সময় চেয়ে আবেদন

0
(0)

চিটফান্ড (chit fund) মামলায় বীজপুরের (Bijpur) তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীকে (Subodh Adhikari) তলব করল সিবিআই (CBI)। মঙ্গলবার দুপুর ১২ টার মধ্যে সুবোধ অধিকারীকে সিবিআইয়ের দফতর সিজিও কমপ্লেক্সে (CGO Complex) হাজিরা দিতে বলা হয়েছিল। যদিও মঙ্গলবারের মতো বুধবারও বিধায়ক তাঁর আইনজীবীদের পাঠান সিবিআই দফতরে। সিবিআইয়ের কাছে আবার সময় চেয়ে আবেদন করেন তাঁরা। সূত্রের খবর, সোমবার সানমার্গ চিটফাণ্ড মামলায় বিভিন্ন তথ্য জানতে বীজপুরের বিধায়ককে ভারতীয় দণ্ডবিধির ৯১ ধারায় নোটিস পাঠায় সিবিআই। বেশ কিছু নথি সহ সুবোধ অধিকারীকে তলব করা হয়েছে। কিন্তু হাজিরার জন্য ১৫ দিন সময় চাইলেন তিনি।

আরও পড়ুনঃ রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা
জানা গিয়েছে, সুবোধ অধিকারীর দু’জন আইনজীবী মঙ্গলবার দুপুরে সানমার্গ চিটফাণ্ড মামলা সংক্রান্ত নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির হন। বিধায়কের আইনজীবীরা জানান, হাজিরার জন্য ১৫ দিন সময় চেয়েছেন সুবোধ অধিকারী। রাদের মধ্যে একজন আইনজীবী বলেন, ‘‘যে সব তথ্য তাঁর মক্কেলের কাছে চাওয়া হয়েছে, তা এত দ্রুত জোগাড় করা সম্ভব নয়। তাই সুবোধ এই সময় চেয়েছেন।’’ প্রসঙ্গত, চিটফান্ডকাণ্ডে সিবিআইয়ের নজরে আসেন বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী। গত রবিবার তার একাধিক ফ্ল্যাটে এবং বাড়িতে সিবিআই তল্লাশি চালায়।

হালিশহরের পুরপ্রধান রাজু সাহানির (Raju Sahani) সঙ্গে যোগ থাকার কারণে সিবিআইয়ের আধিকারিকরা তাঁকে জেরা করতে চায়। উল্লেখ্য, চিটফান্ড কাণ্ডে রাজুর যোগ থাকার কারণে সুবোধকে তলব করা হয়েছে। এদিন সুবোধের ভাই তথা কাঁচরাপাড়া পুরসভার (Kanchrapara municipality) চেয়ারম্যান কমল অধিকারীর বারিতেও হানা দেয় সিবিআই। সিবিআই সূত্রে জানা গিয়েছে, সুবোধের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে তারা একাধিক গুরুত্বপূর্ণ নথি পেয়েছেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *