খবর লাইভ : গোরুপাচার মামলায় ধৃত তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বর্তমানে আসানসোল জেলে রয়েছেন। মঙ্গলবার জেলে গিয়ে তাঁকে জেরা করলেন সিবিআইয়ের আধিকারিকরা। সূত্রের খবর, সোমবার রাতেই আসানসোলে (Asansol) পৌঁছে যান সিবিআইয়ের একটি দল। সিবিআই সূত্রের খবর, বেশ কিছু নতুন তথ্য ও নথি সামনে রেখে এবার কেষ্টকে জেরা করা হবে। সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে আসানসোল জেলে পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এরপর শুরু হয় জেরা।
আরও পড়ুনঃ ইঞ্জিন বিভ্রাট! শেষ মুহূর্তে পিছিয়ে গেল আর্টেমিস-১ উৎক্ষেপণ
ঘণ্টা তিনেক অনুব্রতকে জেরা করা হয়।সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডলকে জেল হেফাজতে পাঠানোর আগেই সিবিআই আদালতে আবেদন করে জানিয়েছিল, তারা তদন্তের স্বার্থে জেলে গিয়ে অনুব্রতকে জেরা করতে চায়।




