Special News Special Reports State

পুজো কমিটিকে অনুদান, রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

0
(0)

খবর লাইভ : রাজ্যের ৪৩ হাজার দুর্গাপুজো কমিটিকে কেন ৬০ হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়া হচ্ছে, এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। সোমবার সেই মামলারই শুনানিতে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ দুই জানিয়েছেন, রাজ্য সরকারকে স্পষ্ট করে জানাতে হবে, কেন এই অনুদান দেওয়া হচ্ছে।রাজ্য সরকারকে হলফনামা দিয়ে জানানোর জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ অমিত-পুত্র জয় শাহকে ‘উড়চণ্ডী রাজপুত্র’ বলে কটাক্ষ অভিষেকের

এই বিষয়ে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানিয়েছেন, এখনও কোনও বিজ্ঞপ্তি জারি করেনি রাজ্য সরকার। মামলাকারীদের পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, বৈঠক ডেকে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে টাকা দেওয়ার কাজও শুরু হয়ে গিয়েছে।এমনও প্রশ্ন উঠেছে, যেখানে সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা দিতে পারছে না রাজ্য, সেখানে রাজ্যের এতগুলি পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে কী ভাবে দিচ্ছে সরকার? এর পরই দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, ৫ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিয়ে পুজো অনুদানের কারণ জানাতে হবে।
এরই পাশাপাশি আদালত জানিয়েছে, ওই দিনই মামলাটির শুনানিও হবে।উল্লেখ্য, গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ৪৩ হাজার দুর্গাপুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন। গত দু’বছর পুজো কমিটিগুলিকে রাজ্যের দেওয়া অনুদানের অঙ্ক ছিল ৫০ হাজার। তখনও পুজো কমিটিকে দেওয়া রাজ্যের অনুদান প্রসঙ্গে প্রশ্ন উঠেছিল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *