games Special News Special Reports

ইস্ট-মোহনের ডুরান্ড ডার্বি নিয়ে পারদ চড়ছে

0
(0)

খবর লাইভ : মর্যাদার বড় ম্যাচ ৷ আমনে-সামনে লাল-হলুদ, সবুজ-মেরুন ৷ স্টিফেন বনাম ফেরান্দো, বুমোস বনাম লিমা ৷

আরও পড়ুনঃ খিদিরপুরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত তৃণমূল কাউন্সিলরের পুত্র

দৌড়, দৌড় আর দৌড়। এক ঝলকে মনে হবে এ যেন রামগোপাল ভার্মার দৌড় সিনেমার শ্যুটিং। ফুটবলারদের চিনে ওঠার আগেই টুর্নামেন্টে লাল-হলুদ। কোচ কনস্ট্যানটাইন তাই ফোকাস করেছেন ফুটবলারদের ফিটনেসে। মর্যাদার ডার্বিতে উতরে যেতে স্টিভেন মন্ত্র সেই ফিটনেসই।

দুই বছরের ব্যবধানে কলকাতায় মর্যাদার বড় ম্যাচ। রবিবাসরীয় যুবভারতীতে ডুরান্ডে মুখোমুখি লাল-হলুদ, সবুজ-মেরুন। দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে ফেরান্দোর বাগানের সামনে স্টিভেনের লাল-হলুদ। শেষ মুহূর্তে দল করে টুর্নামেন্টে ইস্টবেঙ্গল। সুহের, শৌভিক, লিমাদের নিয়ে অুশীলনে নামার সেভাবে সুযোগ পাননি কোচ স্টিভেন কনস্ট্যানটাইন। ডুরান্ডের প্রথম ম্যাচে নেভির বিরুদ্ধে আটকে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচেও গোলশূণ্য ড্র অনিকেত যাদব, তুহিন দাসদের। শতবর্ষ পেরনো ইস্টবেঙ্গল দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়েছে রাজস্থানের বিরুদ্ধেও। মরশুমের তৃতীয় ম্যাচেই সামনে চিরপ্রতিদ্বন্দ্বী সবুজ-মেরুন। প্রতিপক্ষে হুগো বুমোস, জনি কাউকোদের মত সাড়া জাগানো বিদেশিদের পাশে প্রীতম, আশিক, লিস্টনদের মতো ভারতীয় তারকারা। কলকাতার পরিবেশে আনকোরা ইভান গঞ্জালেজ, এলিয়ান্দ্রো, ক্লেটন সিলভারা নিজেদের কতটা মেলে ধরতে পারবেন, তার ওপরেই নির্ভর করছে আঠাশের বড় ম্যাচে লাল-হলুদ ভাগ্য।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *