Special News Special Reports State

খিদিরপুরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত তৃণমূল কাউন্সিলরের পুত্র

0
(0)

খবর লাইভ : খিদিরপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কলকাতা পুরসভার মেয়র পারিষদ এবং ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলের৷ মৃতের নাম রাম কিঙ্কর রাম (৩৮)৷ তিনি তৃণমূল কাউন্সিলর রাম পেয়ারে রামের ছেলে৷

এ দিন রাত ৯টা নাগাদ খিদিরপুরের বাবুবাজারে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে৷ জানা গিয়েছে, একটি সারের বস্তা বোঝাই দশ চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি গাড়ির উপরে পড়ে৷ লরির চাপে গাড়িটি কার্যত চিড়ে চ্যাপ্টা হয়ে যায়৷ দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দক্ষিণ বন্দর থানার পুলিশ৷ লরিটিকে সরানোর জন্য নিয়ে আসা হয় ক্রেন৷ কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীও উদ্ধারকাজে নামে৷

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *