Special News Special Reports State

সুকান্তর হুমকির জবাব ফিরহাদের, ‘জেলে যেতে ভয় পাই না, সম্মানহানির ভয় আছে’

0
(0)

খবর লাইভ : লাগাতার কুৎসায় তাঁর এবং তাঁর পরিবারের ব্যক্তিগত জীবন দুর্বিষহ হয়ে উঠছে বলে পাল্টা সরব হলেন রাজ্যের মন্ত্রী এবং তৃণমূল শীর্ষ নেতা ফিরহাদ হাকিম৷

গতকাল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের করা মন্তব্যের পরিপ্রেক্ষিতেই সরব হন ফিরহাদ৷ বিজেপি রাজ্য সভাপতিকে তাঁর পাল্টা তোপ, ‘দয়া করে বলে দিন আমাকে কোন মামলায়, চক্রান্তে আমাকে ফাঁসানো হবে৷ কারণ মনে হচ্ছে আপনারাই লিস্ট করে দিচ্ছেন কাদের ফাঁসানো হবে৷’

আরও পড়ুনঃ আয়ুষ্মান ভারত কার্ডে এবার থাকবে রাজ্যের লোগো, স্বীকৃতি কেন্দ্রের
গতকাল ফিরহাদ হাকিমকে খোঁচা দিয়ে বহরমপুরের সভা থেকে বিজেপি রাজ্য সভাপতি বলেছিলেন, ‘পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলদের বার বার জেলে গিয়ে শরীর খারাপ হচ্ছে৷ এবার একজন হেকিমকে ভিতরে পাঠাতে হবে৷ তৃণমূলের একটা হেকিম আছে, জানেন তো?’
এ দিন ফিরহাদ পাল্টা তোপ দেগে বলেন, ‘মানুষের চোখে যা অন্যায় এমন কোনও কাজ কোনও দিন করিনি। এত কুৎসা, অভিসন্ধি। আমার উপরে এত রাগ কেন? এর কারণ বুঝতে পারছি না। কী এমন অন্যায় করলাম যে সব সময় আমাকে হেনস্থা? ববি হাকিম তৃণমূল কংগ্রেস করে মানেই অসাধু। আর সুকান্ত বাবুর দলে গেলেই সাধু।’
ফিরহাদ হাকিম মনে করিয়ে দিয়েছেন, জেলে যেতে হলেও হাসপাতালে থাকেননি তিনি, হাজতবাসই করেছেন৷ অভিমানী গলায় মন্ত্রী আরও বলেন, ‘জেলে যেতে ভয় পাই না, কিন্তু সম্মানহানিতে ভয় পাই৷ মধ্যবিত্ত পরিবারে জন্মেছি তো৷ এখন যেটা চলছে তাতে আমার সম্মানহানি হচ্ছে৷ ভারতে আইন-সংবিধান-বিচার ব্যবস্থা আছে। সবার মান সম্মান আছে।’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *