Special News Special Reports State

‘বুড়ো দামড়া লোক’; মন্ত্রী অরূপকে আক্রমণ সাংসদ প্রসূনের

0
(0)

খবর লাইভ : এবার নাম না করে রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে অস্বস্তিতে শাসক দল ৷ সরাসরি মন্ত্রী অরূপ রায়ের নাম না করে শনিবার এক সভা থেকে সাংসদ প্রসূন বলেন, উনি তো আমাদের পার্টির কেউই নন। কোনও সভাপতিই তো এখনও তো হননি। ও সারাদিনই ঘুরছে। এই করছে, সেই করছে। বাজনা বাজাচ্ছে ছেলেদের সঙ্গে। একটু একটু করতে দিতে হয়। কোনও অসুবিধা নেই। থাকতে দিতে হয়। এই লোককে সভাপতি করা হবে? মঞ্চ থেকে প্রশ্ন ছুঁড়ে দেন প্রসূন।

আরও পড়ুনঃ নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের গ্রেফতার!

প্রসূনের স্পষ্ট বক্তব্য, সব অভিষেক করছে। আমার বাবাও করছে না। আমার মা’ও করছে না। অভিষেক বুঝেছে হাওড়ায় কি করতে হবে। পার্টিতে দু’টো করে লাইন চলছিল। ইয়ার্কি হচ্ছে? এতো বুড়ো দামড়া লোক আপনি। আমারও এত বয়স। আমরা যদি নোংরামি করি কি হবে পার্টিতে? পার্টিতে একটা এমপি, একটা মন্ত্রী নোংরামি করবে?এত বার করে জিতিয়ে এনেছে পার্টি। আমি যদি নোংরামি করি জুতো মারা উচিত আমাকে। ইয়ার্কি হচ্ছে? যে পারছে একটা টিম করে নেমে পড়ল !
প্রসূনের এই বক্তব্য প্রসঙ্গে অরূপ রায় বলেন, আমি একজন দলের শৃঙ্খলাবদ্ধ সৈনিক। আমি দলের সঙ্গে যুক্ত কোনও ব্যক্তির সম্পর্কে প্রকাশ্যে বলা সমীচীন বলে মনে করি না। সুতরাং এই ব্যাপারে কোনও মন্তব্য করব না। যে বিষয়ে বলা হচ্ছে সেটা আমি জানিই না। আমি জেলা সভাপতির কাছ থেকে খবর নেব।
যদিও অরূপ রায়ের বিরুদ্ধে দলের নেতাদের এর আগেও ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে। প্রকাশ্যে প্রসূনের এই বক্তব্য নিয়ে দল আদৌ কোনও ব্যবস্থা নেয় কিনা সেটাই এখন দেখার।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *