খবর লাইভ : শনিবার অনুব্রত মণ্ডলকে আসানসোল সিবিআই কোর্টে তোলার আগে কোর্ট চত্বরে বিক্ষোভ কংগ্রেসের (Congress Workers Agitation Outside of Asansol Court Area)। অভিনব কায়দায় মাগুর মাছ হাতে করে নিয়ে কংগ্রেস নেতা কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। এই বিক্ষোভ চলাকালীন কোর্ট চত্বরে উপস্থিত তৃণমূল কর্মীরা কংগ্রেসীদের বাধা দেয়। দুই পক্ষের বচসা বেঁধে যায় ৷
আরও পড়ুনঃ আজ ফের আসানসোল সিবিআই আদালতে অনুব্রত মণ্ডল
তা হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। চুড়ান্ত বিশৃঙখলা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে আসানসোল কোর্টে। বিষয়টি জানতে পেরেই কোর্টে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।




