খবর লাইভ : বিশ্ববিদ্যালয়ে সিপিএম নেতার স্ত্রীকে পিছনের দরজা দিয়ে চাকরি। নিয়োগ রাজনীতি নিয়ে বিতর্ক ভিন রাজ্যেও।এক সিপিএম নেতার স্ত্রীকে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়া নিয়ে শাসকদল সিপিএমকে কড়া ভাষায় বিঁধলেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান।
আরও পড়ুনঃ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, জেলায় জেলায় জারি লাল সতর্কতা
এই প্রসঙ্গে কেরলের রাজ্যপাল বলেন, ‘‘এক জন সহকারী অধ্যাপিকা পদে নিয়োগ পাওয়ার যোগ্য নন, তাঁকেই নিয়োগপত্র! কারণ, তিনি মুখ্যমন্ত্রীর সচিবের স্ত্রী।’’
সেই নিয়োগকে অভিহিত করলেন ‘রাজনৈতিক’ বলে।
কেরলের কান্নুর বিশ্ববিদ্যালয়ের মালয়ালম বিভাগে সম্প্রতি সহকারী অধ্যাপিকা পদে যোগ দিয়েছেন প্রিয়া ভার্গিস। তাঁর স্বামী কেকে রাগেশ এক জন সিপিএম নেতা। প্রিয়ার চাকরি পাওয়াকে স্বজনপোষণ হিসেবে চিহ্নিত করেছেন রাজ্যপাল খান।
তিনি বলেন, ‘‘আইন ভাঙাই এখানে নিয়ম হয়ে উঠেছে।’’ রাজ্যপালের অভিযোগ, প্রিয়া মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সচিবের স্ত্রী বলেই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এটি পক্ষপাতিত্ব এবং স্বজনপোষণের একটি ঘটনা। এক জন সহকারী অধ্যাপিকা হিসেবে নিয়োগ পাওয়ার যোগ্য নন, অথচ তাঁকেই নিয়োগপত্র দেওয়া হচ্ছে!




