খবর লাইভ : ভারতীয় ফুটবল প্রশাসনে শেষ নির্বাচিত প্রধান ছিলেন প্রফুল্ল। কিন্তু মেয়াদ ফুরোনোর পরও দীর্ঘ দিন এআইএফএফ-এর সভাপতি পদ আটকে রাখার কারণে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে তাঁকে সরতে হয়। তার পর থেকেই নানা ডামাডোলে ক্রমশ ডুবছে ভারতীয় ফুটবল। চূড়ান্ত ধাক্কাটা এল ১৬ অগাস্ট, ফিফার নির্বাসনের মধ্যে দিয়ে।
আরও পড়ুনঃ অনুব্রতর নামে এনামুলের কাছ থেকে টাকা তুলতেন সায়গল !
টুইটারে যথেষ্ট সক্রিয় প্রফুল্ল। কিন্তু এমন বিপর্যয়ের কয়েক ঘণ্টা পরেও রা কাড়েননি। ভোর পেরিয়ে সকাল, বেলা পেরিয়ে দুপুর পর্যন্ত ফুটবল বা ফিফার নির্বাসন সংক্রান্ত বিষয় নিয়ে তাঁর কোনও বক্তব্য নেই।
ভারতের ক্রীড়াজগতে রাজনীতিবিদদের রমরমা নতুন নয়। ফুটবলে দীর্ঘ কাল ধরেই ধারাবহিক ভাবে রাজনীতিবিদদের শাসন। অধুনা প্রয়াত বাংলার কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সিকে নিয়ে যে ঘরানার শুরু, তারই ঐতিহ্য বহন করছেন আজকের প্রফুল্ল।




