Special News Special Reports State

অনুব্রতর নামে এনামুলের কাছ থেকে টাকা তুলতেন সায়গল !

0
(0)

খবর লাইভ :অনুব্রতর নাম করেই ব্যবসায়ী এনামুল হকের কাছ থেকে টাকা তুলতেন দেহরক্ষী সায়গল হোসেন, চার্জশিটে এমনই দাবি করেছে সিবিআই। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে দাবি করা হয়েছে, গোরু পাচার কাণ্ডে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের(Anubrat Mandal) অনুব্রত মণ্ড সরাসরি যোগ রয়েছে। অনুব্রতর পক্ষে তাঁর দেহরক্ষী সায়গল গোরু পাচারে সহযোগিতা করতেন। বীরভূমকে সেফ করিডর হিসেবে ব্যবহারের আশ্বাস দিয়ে এনামুলের কাছ থেকে টাকা তুলতেন সায়গল। সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই জানতে পেরেছে, ২০১৫ থেকে ২০২২-এই ৭ বছরে বীরভূম, মুর্শিদাবাদ ও কলকাতায় বিপুল সম্পত্তি কিনেছেন অনুব্রতর দেহরক্ষী। সায়গলের আয়ের সঙ্গে সম্পত্তির কোনও সঙ্গতি নেই বলে চার্জশিটে উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *