Special News Special Reports State

স্বাধীনতার 76তম বর্ষ উদযাপনে রেড রোডে চমক মমতার নিজের গলায় দুর্গা স্তোত্র

0
(0)

খবর লাইভ : স্বাধীনতার 76তম বর্ষ উদযাপনে (Independence day celebration at Red Road) রেড রোডের চমক মমতার নিজের গলায় দুর্গা স্তোত্র । বাঙালির অন্যতম পরিচয় শারদ উৎসব । এ বার স্বাধীনতা দিবসের উদযাপন মঞ্চেও ভেসে উঠল বাঙালির চিরায়ত উৎসব প্রেম । আরও এক ধাপ এগিয়ে বললে বলতে হয় এখানে ফুটে উঠেছে এক টুকরো দুর্গা পুজোর ছবি । এ দিন রেড রোডে দুর্গাপুজোর ট্যাবলোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের গলাতেই শোনা যায়, জয়ন্তী মঙ্গলা কালী, ভদ্রকালী কপালিনী…।

স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে এ বার সারা দেশ জুড়ে সাজো সাজো রব । দেশ জুড়ে চলছে আজাদি কা অমৃত মহোত্‍সব পালন । ঠিক তখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee celebrates Independence day 2022) ট্যুইটার অ্যাকাউন্ট থেকে স্বাধীনতা দিবস উদযাপনের ডাক দেওয়া হয়েছে । তিনি লিখেছেন, “ভারতের স্বাধীনতা এনেছেন যে সকল বীর সংগ্রামীরা আজ তাঁদের স্মরণ করার দিন । আমরা, ভারতবাসী, অবশ্যই তাঁদের মনে রাখব এবং নিজেদের মৌলিক কর্তব্য ও অধিকারের প্রতি অবিচল থাকব ৷”
মমতাময়এরপরই ঠিক দশটা নাগাদ রেড রোডে হাজির হন তিনি । সোমবার রেড রোডে হাজির হয়েই সবার প্রথমে পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায় । একইসঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে গার্ড অফ অনার গ্রহণ করেন তিনি । এ দিন এই মঞ্চ থেকেই মণিপুরে ভূমিধসে মৃত সেনা জওয়ানদের মরণোত্তর সম্মান প্রদান করা হল । একাধিক পুলিশ আধিকারিককে পুলিশ পদকও প্রদান করা হয় ।

এদিন জাতীয় পতাকা উত্তোলনের পরই মণিপুরের ভয়ংকর ধসে শহীদ হয়ে যাওয়া জওয়ানদের মরণোত্তর সম্মান ও তাঁদের পরিবারের সদস্যকে চাকুরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই সঙ্গেই অনুষ্ঠানে রাজ্যের 11 জন আইপিএস পুলিশকে সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী ।
রেড রোডে স্বাধীনতা দিবসের চমক ছিল একাধিক দফরের সুসজ্জিত ট্যাবলো । সরকারের বিভিন্ন প্রকল্পের ট্যাবলো উপস্থাপিত হয় এ দিন । পরিবেশিত হল মুখ্যমন্ত্রীর সুর দেওয়া গান ‘মাটি মোদের মাতৃভূমি, মাটি মোদের জোর…

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *