Special News Special Reports State

একটা কেষ্টকে ধরলে লক্ষ আসবে’, বেহালায় মন্তব্য মমতার

0
(0)

খবর লাইভ : একটা কেষ্টকে ধরলে লক্ষ কেষ্ট আসবে, রবিবার বেহালায় একটি কর্মসূচিতে অংশ নিয়ে এমনই মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ সলমন রুশদিকে হত্যার চেষ্টায় খুশিতে পঞ্চমুখ ইরানের মানুষ

গোরুপাচার মামলায় কয়েকদিন আগে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই। এই ইস্যুতে এদিন কেষ্টর পাশে থাকার বার্তা দিয়েছেন মমতা। তিনি অভিযোগ করেন, ‘প্রতি ভোটের আগে কেষ্টকে গৃহবন্দি করে রাখা হয়। একটা ভোটেও ওকে বের হতে দেওয়া হয়নি। ওর বাড়িতে তো তাণ্ডব চালিয়েছে সিবিআই।’ ‘অনুব্রতকে কেন গ্রেপ্তার করা হল? কেষ্ট কী করেছিল?’ সেই প্রশ্ন তোলেন মমতা। এদিন বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ‘তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। সেই চেষ্টা ব্যর্থ হবে।’
তবে যেটা তাৎপর্যপূর্ণ, এদিন মমতা অনুব্রতর পাশে দাঁড়ালেও রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে একটি শব্দও ব্যয় করেননি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *