খবর লাইভ : কার নির্দেশে অনুব্রতর বাড়িতে চিকিৎসক? মুখ খুললেন বোলপুর মহকুমা হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মু। তাঁর দাবি, “সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরীর নির্দেশেই চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীকে পাঠিয়েছিলাম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়ি।” তিনি এও জানান এই বিষয়ে তাঁকে ফোনে মৌখিক নির্দেশ দেন সিউড়ির বিধায়ক।
অবশ্য বোলপুর মহকুমা হাসপাতালের সুপারের এই দাবি মানতে নারাজ সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী। তাঁর পাল্টা দাবি, এমন কোনও নির্দেশ তিনি মোটেই দেননি। আর এভাবেই চরমে পৌঁছেছে সুপার-তৃণমূল নেতার একে অন্যকে দোষারোপের পালা। অভিযুক্ত সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী তাঁর বয়ানে কী সাফাই দিলেন?




