খবর লাইভ : জঙ্গি দমনে বড় সাফল্য পেল উত্তরপ্রদেশের পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার উত্তর প্রদেশের সাহারানপুর থেকে জঙ্গি গোষ্ঠী জইশ ই মহম্মদের এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে যে তাঁকে বিজেপি নেত্রী নূপুর শর্মাকে খুনের দায়ভার দেওয়া হয়েছিল।
আরও পড়ুনঃ ক্যান্সার বিতর্কে বিশ্বজুড়ে বন্ধ জনসন এন্ড জনসন এর বেবি পাউডার
নাদিমের ফোনের নথি এবং মেসেজ ঘেঁটে পুলিশ জানতে পেরেছে, অস্ত্র প্রশিক্ষণের জন্য পাকিস্তানে যাওয়ার কথা ছিল তাঁর। আইইডি তৈরির প্রশিক্ষণও নিয়েছিলেন তিনি। জঙ্গি গোষ্ঠী জইশ এবং তেহরিক-এ-তালিবানের সঙ্গেও যোগাযোগ ছিল নাদিমের। ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ক্লাব হাউসের মাধ্যমে ওই জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে কথা বলতেন।
নবী সম্পর্কে তাঁর মন্তব্যের পর নূপুর শর্মাকে বিজেপির মুখপাত্র-এর পদ থেকে বরখাস্ত করা হয়েছিল। নূপুরের বক্তব্যকে ঘিরে গোটা ভারতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছিল ।




