খবর লাইভ : এখন তিনি সিবিআই হেফাজতে ৷ নিজাম প্যালেস তাঁর বর্তমান ঠিকানা ৷ কী ভাবে কাটছে তাঁর দিন-রাত ? জানা গিয়েছে, শনিবার সকাল আটটা নাগাদ ঘুম থেকে উঠে কালী বন্দনায় মগ্ন হন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত । বৃহস্পতিবার সকালে তাঁর বীরভূমের বাড়িতে হানা দেয় সিবিআই ৷ তারপর বোলপুরের বাড়ি থেকে গ্রেফতার করে সিবিআই আধিকারিকরা ৷ এরপর গভীর রাতে কলকাতায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদর দফতর নিজাম প্যালেসে এসে পৌঁছন তিনি।
আরও পড়ুনঃ তিন মাসে দু’বার করোনায় আক্রান্ত সোনিয়া রয়েছেন আইসোলেশনে
জানা গিয়েছে, রাতে ভালোই ঘুমিয়েছেন কেষ্ট । আজ সকালে তিনি ক্যাম্প খাট থেকে কোনও রকমে উঠে বসেন । তারপর দু’হাত জোর করে উপরের দিকে তাকিয়ে মা কালীর বন্দনা করতে দেখা যায় অনুব্রতকে । আউড়াতে থাকেন বেশ কয়েকটি মন্ত্র । মায়ের কাছে কি শক্তি চাইলেন গরুপাচার কাণ্ডে অভিযুক্ত দাপুটে তৃণমূল নেতা তা অবশ্য জানা যায়নি। বেশ কয়েকবার মন্ত্র পাঠ করে চুপ করে ক্যাম্প ঘাটে বসে থাকেন তিনি । এরপর প্রাতঃরাশে তাঁকে এক কাপ লাল চা এবং মাত্র দু’টি সুগার ফ্রি বিস্কুট দেওয়া হয় ।
নিজাম প্যালেস সূত্রে খবর, আজ তিনটের পর থেকে অনুব্রত মণ্ডলকে জেরা শুরু করবেন সিবিআই আধিকারিকেরা । গরুপাচার কাণ্ডে একাধিক তথ্য তদন্তকারী সংস্থার সামনে এসেছে । গ্রেফতারির দিন বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়ে বেশ কিছু প্রশ্ন করা হয় । কিন্তু তিনি কোনও প্রশ্নের উত্তর দেননি, তাই তাঁকে থেকে গ্রেফতার করে নিয়ে আসে সিবিআই ।
গোয়েন্দারা জানতে চাইছেন, অনুব্রত মণ্ডলের সঙ্গে গরুপাচারের যোগ কোথায় ? সূত্রের খবর, কিছু তথ্যপ্রমাণ ইতিমধ্যে সিবিআই-এর হাতে এসে পৌঁছেছে । অনুব্রতর সঙ্গে কথা বলে সেই বিষয়টিতেই নিশ্চিত হতে চায় সিবিআই। কী কী প্রশ্ন করা হবে, তার একটি প্রশ্নমালা সাজানো হয়ে গিয়েছে ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…