খবর লাইভ : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে লেখক সলমন রুশদির ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, ২৪ বছর বয়সী হাদি মাতার নিউ জার্সির ফেয়ারভিউ এলাকার বাসিন্দা।
আরও পড়ুনঃ বাড়িতে তালা, ‘কেষ্ট দুর্গাপুজোতে আসবে তো?’ জানতে চাইছে গ্রামবাসী
নিউ ইয়র্ক স্টেট পুলিশ আরও জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী হাদি মাতার দৌড়ে মঞ্চে উঠে রুশদির ওপর হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারী ছুরি দিয়ে রুশদির ঘাড় এবং শরীরের অন্যান্য অংশে ১৫ থেকে ২০বার আঘাত করেছিল। এরপর শুক্রবার রাতেই অস্ত্রোপচার করা হয়েছে তার।
চিকিৎসকরা জানিয়েছেন, সলমন রুশদির শারীরিক অবস্থা বর্তমানে ভালো নেই। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে (ভেন্টিলেটর) রয়েছেন এবং কথা বলতে পারছেন না।
সলমন রুশদির এজেন্ট এক বিবৃতিতে জানিয়েছেন, লেখকের এক চোখের দৃষ্টি চলে যেতে পারে। এ ছাড়া তার গলায় ছুরির আঘাত লেগেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিন্তু কে এই হামলাকারী হাদি মাতার ? জানা গিয়েছে, ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ। তবে সে নিউজার্সিতে চলে যায়। তার সর্বশেষ ঠিকানা ফেয়ারভিউ। নিউ জার্সির ভুয়ো চালকের লাইসেন্স ও অস্ত্রসহ সে আটক হয়েছে।
যদিও রুশদির ওপর হামলার কারণ এখনও অজানা। তবে মাতারের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো বিশ্লেষণ করে বিভিন্ন গণমাধ্যম বলেছে, শিয়া চরমপন্থা ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের প্রতি সে সহানুভূতিশীল। তবে আইআরজিসির সঙ্গে তার সরাসরি কোনও সম্পর্কের প্রমাণ এখনও পর্যন্ত মেলেনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…