খবর লাইভ : গোরু পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর থেকেই তোলপাড় রাজ্য রাজনীতি। আপাতত তাঁর বাড়ি লাগোয়া এলাকা শুনশান। সেখানে দেখা পাওয়া যাচ্ছে না কারও। কিছুটা একই ছবি ধরা পড়েছে তাঁর নানুর ব্লকে হাটশিরান্ডির আদি বাড়িতেও। এই বাড়িতেই প্রত্যেক বছর ধুমধাম করে দুর্গাপুজোর আয়োজন করতেন অনুব্রত স্বয়ং। কিন্তু, এই বছর সেখানে আদৌ পুজো হবে তো? উঠছে প্রশ্ন।
আরও পড়ুনঃ অনুব্রতর বাড়িতে কার নির্দেশে চিকিৎসক ? হাটে হাঁড়ি ভাঙলেন হাসপাতাল সুপার
তাঁর বোলপুরের বাড়ি এই মুহূর্তে কড়া নিরাপত্তার চাদরে মোড়া, শুনসান এলাকা। কিছুটা একই অবস্থা তাঁর নানুর ব্লকে হাটশিরান্ডির আদি বাড়িরও। প্রতি বছর সেখানে ধুমধাম করে দুর্গাপুজো করেন অনুব্রত মণ্ডল। আপাতত CBI হেফাজতে রয়েছেন বীরভূমের এই দাপুটে নেতা। অন্যান্য বছরের মতো এই বছর কি গ্রামের বাড়িতে পুজো করতে পারবেন ‘কেষ্ট’? প্রশ্ন গ্রামবাসীদের একাংশের।
সেক্ষেত্রে আদৌ এই বছর পুজোয় তিনি গ্রামের বাড়িতে পা রাখতে পারবেন তো? সংশয় প্রকাশ করেছেন এলাকাবাসী। যদিও ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি তাঁরা। অনুব্রত মণ্ডলের গ্রামের বাড়িতে বর্তমানে ঝুলছে তালা। এমনকী, তালা দেওয়া রয়েছে দুর্গা মন্দিরেও। কার্যত শুনশান এলাকা। তবে অনেকে জানাচ্ছেন, এলাকাবাসীর জন্য সব সময় ঝাঁপিয়ে পড়তেন অনুব্রত। বহু পুরনো মন্দির সংস্কার করেছেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…