খবর লাইভ : স্থানীয় ছেলে মেয়েদের ইংলিশের ফ্রি কোচিং পড়াতে চান গায়ক অরিজিৎ সিং। আর সেইজন্যই সকাল সকাল পৌঁছে গিয়েছিলেন জিয়াগঞ্জে। একটি নার্সিং কলেজে ঘর দেখতে গিয়েই অনুরাগী ছাত্রীদের ভালোবাসায় আটক শিল্পী অরিজিৎ সিং। বরাবারই তিনি নারী-পুরুষ নির্বিশেষে এই প্রজন্মের ‘হার্টথ্রব’। সেই প্রানপ্রিয় শিল্পীকে কাছে পেয়েই মুঠো ফোনে তাঁর সঙ্গে সেলফি নিলেন মেয়েরা। কেউ আলতো হাত ছুঁলেন প্রিয় শিল্পীর। তবে কাউকে নিরাশ করেননি অরিজিৎ। বরং হাসিমুখে ধৈর্যের সঙ্গেই সময় দিলেন।
আরও পড়ুনঃ তিন মাসে দু’বার করোনায় আক্রান্ত সোনিয়া রয়েছেন আইসোলেশনে
জিয়াগঞ্জ থানা থেকে একটু দূরেই প্রাক্তন পুরপ্রধান শঙ্কর মণ্ডলের নার্সিং কলেজ রয়েছে। সেই কলেজে সকাল ও বিকেলে ঘণ্টা দুয়েকের জন্য এলাকার ছেলেমেয়েদের ইংলিশের ফ্রি কোচিং পড়ানোর আবেদন জানিয়েছেন গায়ক অরিজিৎ সিং। আর সেইজন্য ওই নার্সিং কলেজে ঘর দেখতে গিয়ে ছাত্রীদের মধ্যে পড়ে গেলেন অরিজিৎ সিং। প্রিয় নায়ককে কাছে পেয়ে অনেকেই ভিডিও করে নেন। আর সেই ভিডিও নেটপাড়ায় ভাইরাল হয় নিমেষে।
এমনিতেও খুব সাধারণ লাইফস্টাইলেই দেখা যায় অসামান্য এই শিল্পীকে। বিশ্ববিখ্যাত গায়ক তাঁর মুর্শিদাবাদের বাড়িতে খুবই জাঁকজমকহীন জীবন যাত্রায় কাটান। এদিনও একেবারেই সাদামাটা পোষাকেই দেখা যায় অরিজিৎকে। মুম্বইয়ের সফল গায়ক হলেও জিয়াগঞ্জের মাটিতেই থাকতে পছন্দ করেন অরিজিৎ। এমনকি নিজের ছেলেকেও স্থানীয় একটি বেসরকারি স্কুলে ভর্তি করেছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…