games Special News Special Reports

বুধেও নিজাম প্যালেসে হাজিরা এড়ালেন অনুব্রত, দু-সপ্তাহ সময় চাইলেন 

0
(0)

খবর লাইভ : বুধবার নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলকে হাজিরার নির্দেশ দিলেও এলেন না তিনি। নির্ধারিত সময়ের আগেই CBI-কে চিঠি দিয়ে জানিয়ে দিলেন তাঁর আইনজীবী। এবার সিবিআই অনুব্রতর বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে, সেটাই এখন দেখার।

অনুব্রত অসুস্থ বলে জানিয়েছেন চিকিৎসকেরা। অর্শের সমস্যা ভোগাচ্ছে তৃণমূল নেতাকে। তার উপর শ্বাসকষ্ট, মানসিক উদ্বেগ, অস্থিরতা ইত্যাদিতে ভুগছেন কেষ্ট। তাঁকে ‘বেড রেস্ট’ নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। অনুব্রতের ঘনিষ্ঠ সূত্রে খবর, বুধবার সিবিআই তলব ‘এড়াতে’ পারেন তিনি। হাজিরার জন্য দুই সপ্তাহ সময় চেয়েছেন অনুব্রতর আইনজীবী। প্রায় দেড় ঘন্টা তার দুই আইনজীবী সমস্ত নথি নিয়ে কথা বলেন নিজাম প্যালেসে তদন্তকারী অফিসারদের সঙ্গে। সিবিআই আদৌ সেই সময় দেবে কিনা সেটা সময় বলবে।

শারীরিকভাবে বেশ অসুস্থ। ফিসচুলার সমস্যা বহুদিনের। এছাড়াও বার্ধক্যজনিত বহু সমস্যা রয়েছে। সোমবার SSKM-এর পর মঙ্গলবারও চিকিৎসক তাঁর বাড়িতে গিয়ে তাঁকে বেড রেস্টের পরামর্শ দিয়েছিন। তাই বোলপুর থেকে কলকাতায় আসা অনুব্রতর পক্ষে বেশ কঠিন। সব জেনেও চিকিৎসকদের কথায় কান না দিয়ে সোমবারের পর ফের বুধবার অনুব্রতকে নিজাম প্যালেসে তলব করে CBI।তবে এ বারও অসুস্থতার কারণেই বোলপুর থেকে কলকাতায় এসে হাজিরা না দেওয়ার সম্ভাবনা প্রবল ছিল অনুব্রতর। এই কারণ দেখিয়েই তাঁর আইনজীবী CBI-এর কাছ থেকে খানিকটা সময় চেয়ে নিয়ে চিঠি দিলেন।
সিবিআই সূত্রের খবর,মঙ্গলবার সকালে ই-মেল করে বুধবার বেলা ১১টা নাগাদ কলকাতার নিজাম প্যালেসে হাজির হওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে অনুব্রতকে। তাঁর বোলপুরের বাড়িতেও নোটিসের প্রতিলিপি পৌঁছে দেওয়া হয়েছে। এর পরেও আজ, বুধবার তিনি হাজির না হলে, কড়া আইনি পদক্ষেপ করা হবে বলে ওই সূত্রের দাবি।
যদিও হাজিরার বিষয়ে মঙ্গলবার রাত পর্যন্ত অনুব্রতর তরফে নিশ্চিতভাবে কিছুই জানানো হয়নি। এ দিন তাঁর এক আইনজীবী আসেন এবং বাড়ির পিছনের দরজা দিয়ে অনুব্রতের বাড়িতে ঢোকেন। আলোচনা শেষে বেরিয়ে যান ওই আইনজীবী। সুতরাং বুধবারও CBI হাজিরা এড়াচ্ছেন অনুব্রত। এমতাবস্থায় CBI কী ব্যবস্থা নেবেন তা জানা যাবে একটু পরেই।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *