খবর লাইভ : সোমবারই কলকাতায় শারীরিক অসুস্থতার জন্য মেডিক্যাল চেকআপ করেন অনুব্রত মণ্ডল। তাই CBI হাজিরা দিতে পারেননি। এবার ফের একবার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামীকাল অর্থ্যাৎ বুধবার তাঁকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ওইদিন বেলা ১১টার মধ্যে তদন্তকারীদের মুখোমুখি হতে হবে বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে।
আরও পড়ুনঃ কমনওয়েলথ-গেমসে-লক্ষ্যর লক্ষ্যপূরণ, জিতলেন সোনা
সিবিআই সূত্রে খবর, অনুব্রতকে ই-মেল করে তলবের ব্যাপারে জানানো হয়েছে। তিনি হাজিরা না দিলে কঠিন পদক্ষেপ নেওয়া হতে পারে বলে খবর। অসুস্থতার জন্য সোমবার সিবিআই দফতরে হাজিরা দিতে পারবেন না, এ কথা রবিবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানান অনুব্রত। রবিবার বীরভূম থেকে কলকাতার চিনার পার্ক এলাকার বাড়িতে আসেন অনুব্রত। সোমবার সেখান থেকে প্রথমে এসএসকেএম হাসপাতালে যান তিনি। তাঁর শারীরিক পরীক্ষা করার পর চিকিৎসকরা জানান,তাঁর অসুস্থতা রয়েছে, তবে তাতে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। তারপরই বোলপুরে নিজের বাড়িতে ফিরে যান অনুব্রত মণ্ডল। এরপর মঙ্গলবার ফের তাঁকে তলব করে ইমেল করে সিবিআই।




