খবর লাইভ :শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে অত্যন্ত সদর্থক বৈঠক হয়েছে, আলোচনার পর বেরিয়ে এসে জানালেন এসএসসি চাকরিপ্রার্থীরা। তাঁরা বৈঠক শেষে বাইরে বেরিয়ে এসে বলেছেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা সদর্থক হয়েছে, আমরা আমাদের দাবি জানিয়েছি, শুনেছেন তিনি। আমরা চাকরির দাবি জানিয়েছি।’
প্রতিবাদীরা জানিয়েছেন, ‘‘নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণিতে শিক্ষকতার জন্য আবেদন করা সমস্ত চাকরিপ্রার্থীরা, যাঁরা মেধা তালিকায় স্থান পেয়েছিলেন, তাঁরা প্রত্যেকেই যাকে চাকরি পান, সেই বিষয়ে শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানানো হয়েছে। আমরা অতি দ্রুত নিয়োগের দাবি জানিয়েছি। শিক্ষামন্ত্রীও বলেছেন, অতি দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। তবে যতদিন না নিয়োগপত্র পাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আন্দোলনও চলবে।’’ সোমবার আন্দোলনকারীদের আটজনের প্রতিনিধিদল দেখা করে ব্রাত্যর সঙ্গে।




