খবর লাইভ : নেতাদের সম্পত্তি বাড়ার মামলায় ইডিকে পার্টি করার নির্দেশ আদালতের।রাজনৈতিক দলের একাধিক নেতা ও মন্ত্রীর সম্পত্তি বেড়েছে। আয়ের উৎস জানতে চেয়ে কলকাতা হাইকোর্টে (HIGH COURT) এক ব্যক্তি মামলা দায়ের করেছিলেন।
আরও পড়ুনঃ বিজেপির সঙ্গে দূরত্ব নীতীশের, রাজনৈতিক পালাবদলের জল্পনা বিহারে
আজ ওই মামলার শুনানি ছিল। জানা গিয়েছে, জনৈক ওই ব্যক্তি মামলা দায়ের করেছিলেন ২০১৭ সালে। তাঁর অভিযোগ, গত ২০১১ সালের পর থেকে অর্জুন সিং সহ ১৯ জন নেতা ও মন্ত্রীর সম্পত্তি বেড়েছে ব্যাপক ভাবে। কী করে বেড়েছে এত সম্পত্তি, তা জানতে চেয়েই ওই ব্যক্তি দায়ের করেন জনস্বার্থ মামলা। এদিন এই মামলার শুনানি ছিল হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে। জানা গিয়েছে ওই ব্যক্তি নাম উল্লেখ করে দাবি করেছেন, কয়েকজনের সম্পত্তি বেড়েছে ১০০ থেকে ১০০০ গুণ পর্যন্ত। তাঁর দাবি ওই নেতা ও মন্ত্রীদের সম্পত্তি ব্যাপক ভাবে বেড়েছে গত ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত।
জানা গিয়েছে, এই মামলায় ইডি’কে (ED) পার্টি করার নির্দেশ দিয়েছেন বিচারক। পরবর্তী শুনানি হবে আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে।




