National Special News Special Reports

বিজেপির সঙ্গে দূরত্ব নীতীশের, রাজনৈতিক পালাবদলের জল্পনা বিহারে

0
(0)

খবর লাইভ : বিজেপির (BJP) সাথে দূরত্ব বেড়েছে বিহারের ক্ষমতাসীন জনতা দল ইউনাউটেডের। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনার প্রেক্ষিতে এমনই জল্পনা তৈরি হয়েছে বিহারে। এমনকি মোদির মন্ত্রীসভাতেও জেডি ইউ এর কোন প্রতিনিধি থাকবে না বলে ঘোষনা করেছেন জেডিইউ প্রধান তথা বিহারের

মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। এই ঘোষনার কয়েক ঘন্টার মধ্যেই নীতীশ কুমার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে ফোন করেছিলেন বলে সূত্রের খবর। তাহলে কি নীতীশ কুমার বিজেপির সঙ্গ ছাড়বেন? এটাই এখন লাখ টাকার প্রশ্ন বিহারের রাজনীতিতে।

বিহারে ফের শুরু হয়েছে রাজনৈতিক পালাবদলের তোড়জোড়। এমনই ইঙ্গিত মিলেছে রাজনৈতিক মহলে। এর আভাস পাওয়া যাচ্ছে বেশ কয়েকদিন ধরেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে রবিবারের নীতি আয়োগ বৈঠক এড়িয়ে যায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শুধু তাই নয় এর আগে গত মাসে ১৭ জুলাই নীতীশ কুমার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকা সমস্ত মুখ্যমন্ত্রীদের বৈঠকেও যোগ দেননি। রবিবার  সন্ধ্যায় জনতা দল ইউনাইটেড ঘোষণা করে দিল, নরেন্দ্র মোদীর  নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাদের দলের কোনও প্রতিনিধি থাকবেন

না। মঙ্গলবার দলের সব বিধায়ককে নিয়ে বৈঠক ডেকেছেন নীতীশ। শুধু তাই নয় একই সঙ্গে রাজ্যের প্রধান বিরোধী দল আরজেডি এবং কংগ্রেসও আলাদা ভাবে তাদের বিধায়কদের বৈঠকে ডেকেছেন নীতীশ। রবিবারই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সোনিয়া গান্ধিকে ফোন করেছিলেন নীতীশ কুমার। তিনি সময় চেয়েছেন দেখা করার জন্য। তাতে সম্মতি দিয়েছেন কংগ্রেস সভানেত্রীও। আর এর পরেই তিন দলের এই বৈঠক বিহারে রাজনৈতিক পালাবদলের জল্পনাকে উস্কে দিল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *