National Special News Special Reports

নীতি আয়োগের বৈঠক শেষ, নিশ্চুপ মমতা

0
(0)

খবর লাইভ :নীতি আয়োগের পরিচালন পরিষদের সপ্তম বৈঠক শেষ। যদিও এই বৈঠক নিয়ে কোনওরকম মন্তব্য না করেই কলকাতার উদ্দেশে রওনা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকাল ১০টায় রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে বৈঠক শুরু হয়। যদিও এই বৈঠকে অংশ নেননি তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সূত্রের খবর, এদিনের বৈঠকে জাতীয় শিক্ষানীতি নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হয়। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যগুলির নানা প্রকল্প নিয়েও মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন।

প্রসঙ্গত, করোনা অতিমারির পর এই প্রথম সশরীর বৈঠক হল নীতি আয়োগের পরিচালন সমিতির। শনিবার রাষ্ট্রপতি ভবনে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপন কমিটির বৈঠকে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগের দিন অর্থাৎ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাজ্যের পাওনা গন্ডা নিয়ে বৈঠক করেন মমতা। যদিও একে বোঝাপড়া বলেই কটাক্ষ করেছে কংগ্রেস এবং সিপিএম।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *