Special News Special Reports

বোলপুরে এ বার জমি জবরদখলের অভিযোগ উঠল অপর্ণা সেনের বিরুদ্ধে

0
(0)

খবর লাইভ  : বীরভূমের বোলপুরে এ বার জমি জবরদখলের অভিযোগ উঠল অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেনের বিরুদ্ধে। সুরুল এলাকায় অভিনেত্রীর বাড়িটি তাঁদের জমি দখল করে বানানো হয়েছে, এই মর্মে বোলপুর ভূমি ও ভূমি সংস্কার দফতরে কাছে অভিযোগ জানিয়েছেন দুই প্রতিবেশী। এই অভিযোগ পেয়ে তদন্তের আশ্বাসও দেওয়া হয়েছে ওই দফতরের তরফে। যদিও সমস্ত অভিযোগই খারিজ করেছেন অপর্ণা।

সুরুল এলাকার বাসিন্দা অসিতবরণ সরকার ও দেবদুলাল সরকার নামে দুই ব্যক্তি অপর্ণার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছেন। অভিনেত্রীরই প্রতিবেশী তাঁরা। অসিতবরণ ও দেবদুলালের অভিযোগ, তাঁদের দু’শতক জমি দখল করে বা়ড়ি তৈরি করেছেন অপর্ণা।

সোমবার বোলপুরের ভূমি রাজস্ব দফতরে শুনানি হয়। ওই শুনানিতে উপস্থিত ছিলেন অপর্ণার প্রতিনিধিও। মামলাকারীদের আইনজীবী সৈয়দ আবু ইলাহি মহমদ মুশাদি বলেন, ‘‘আমরা অভিযোগ জানিয়েছি। সমস্ত কাগজপত্রও জমা দিয়েছি। আমরা চাই সঠিক পদক্ষেপ করা হোক।’’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *