খবর লাইভ : গরু পাচার মামলায় ফের বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) তলব করেছে সিবিআই। সোমবার সকাল ১১টায় তাঁকে হাজিরা দিতে হত নিজাম প্যালেসে। অনুব্রত-ঘনিষ্ঠদের বাড়ি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই তলব বলে CBI সূত্রে খবর। কিন্তু সোমবার তিনি হাজির হতে পারবেন না বলে রবিবারই একপ্রকার স্পষ্ট করে দিলেন ‘কেষ্ট দা’। সিবিআই-কে তিনি ইমেলে না যেতে পারার কথা জানিয়েছেন বলে অনুব্রতর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। ফলে এরপর ফের কবে তাঁকে সিবিআই ডাকে, সেটাই এখন দেখার।
প্রসঙ্গত, গত বুধবার গরু পাচার মামলার তদন্তে বীরভূমের একাধিক জায়গায় হানা দিয়েছিল ইডি৷ অনুব্রত ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ী এবং নেতার বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালান ইডি আধিকারিকরা৷ ইডি-র সঙ্গে যৌথ তল্লাশিতে সামিল হয়েছিল সিবিআই-ও৷ যাঁদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল, তাঁদের মধ্যে ছিলেন অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী টুলু মণ্ডল৷ তাঁর বাড়ি, অফিস এবং পেট্রোল পাম্পে তল্লাশি চালিয়েছিল ইডি ও সিবিআই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…