খবর লাইভ : জাদুঘরের গুলিকাণ্ডে ধৃত অক্ষয়কুমার মিশ্রর (Akshay Kumar Mishra) ১৪ দিন পুলিশ (Police) হেফাজত নির্দেশ ব্যাঙ্কশাল কোর্টের। ২১ আগস্ট ফের ধৃত জওয়ানকে আদালতে তোলা হবে। শনিবার সন্ধে প্রায় সাড়ে ৬টা নাগাদ আচমকাই পার্কস্ট্রিটে ভারতীয় জাদুঘরের (Indian Museum)পাশে সিআইএসএফ বারাকে গুলি চালান হেড কনস্টেবল পদমর্যাদার এ কে মিশ্র। মৃত্যু হয় সিআইএসএফের (CISF) এএসআই রঞ্জিত ষড়ঙ্গির। আহত জওয়ানের নাম সুবীর ঘোষ (Subir Ghosh) । ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
লালবাজার এবং নিউ মার্কেট থানার পুলিশ রাতভর অক্ষয় মিশ্রকে জিজ্ঞাসাবাদ করে। রবিবার, তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে ধৃতের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। ধৃতের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ২১ আগস্ট ফের আদালতে তোলা হবে।
জেরায় অক্ষয় মিশ্র জানান, তাঁর টার্গেট ছিল ৪ জন। শনিবার, সন্ধে সোয়া ৬টা নাগাদ রোল কল চলছিল। সেই সময় সেন্ট্রি এস কে মূর্তির হাত থেকে অ্যাসল্ট রাইফেল ছিনিয়ে নেন অভিযুক্ত। এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। সুবীর ঘোষই তাঁর প্রথম টার্গেট ছিলেন। কিন্তু সামনে চলে আসেন রঞ্জিত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…