Special News Special Reports State

ফের বোলপুরে অনুব্রত ঘনিষ্ঠ কাউন্সিলর সহ তিনজনের বাড়িতে হানা সিবিআইয়ের

0
(0)

খবর লাইভ : ফের বোলপুরে সিবিআই অভিযান৷বুধবার সাত সকালেই অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এক কাউন্সিলর এবং এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি শুরু করেছে সিবিআই৷ গোটা এলাকা ঘিরে রেখেছে বিশাল কেন্দ্রীয় বাহিনী৷ তবে গরু পাচার মামলার সূত্রেই এই অভিযান বলে সিবিআই সূত্রে খবর৷

আরও পড়ুনঃ আদানির দৌলতে প্রথম কোনও এশিয়াবাসীর মাথায় উঠল বিশ্বের তৃতীয় ধনীতমের শিরোপা

এ দিন সকাল সাড়ে সাতটা নাগাদ বোলপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চার জন সিবিআই আধিকারিক হানা দেন৷ তার আগে বোলপুরের শুঁড়িপাড়ায় তৃণমূল কাউন্সিলরের গোটা বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী৷ তল্লাশির সময় বাড়িতেই ছিলেন তৃণমূল কাউন্সিলর৷ তাঁকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর৷
এর পাশাপাশি বোলপুরের উকিলপাড়ায় সুজিত দে নামে এক ব্যবসায়ী ও তৃণমূল কর্মীর বাড়িতেও হানা দিয়েছে সিবিআই৷ এ ছাড়াও অনুব্রত ঘনিষ্ঠ বোলপুরের এক তৃণমূল কর্মী সুদীপ দে-র বাড়িতেও সিবিআই তল্লাশি চলছে বলে খবর৷

সূত্রের খবর, গরু পাচার মামলার তদন্তে নেমে আর্থিক লেনদেনের তথ্য অনুসন্ধান করতে গিয়ে বেশ কিছু অ্যাকাউন্টের হদিশ পায় সিবিআই৷ সেই সূত্রেই এ দিনের হানা বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর৷

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *