খবর লাইভ : সকাল ৯টা ৫০ মিনিটে নিজাম প্যালেসে পৌঁছলেন বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সাড়ে দশটার মধ্যে আসার কথা ছিল তাঁর। সময়ের আগেই তিনি পৌঁছে যান। সহায়কদের হাত ধরে নিজাম প্যালেসের সিঁড়ি বেয়ে উপরে উঠতেও দেখা যায়। গত ২৫ এপ্রিল অনুব্রত সিবিআইকে চিঠি দিয়ে জানিয়ে ছিলেন যে, সিবিআই যদি তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করে তা হলে ২১ মে পর তিনি সিবিআইয়ের কলকাতা অফিসে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তত।
আরও পড়ুন- গভীর রাতে এসএসসি দফতর ঘিরল সিআরপিএফ
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ তাঁর পৌঁছনোর কথা ছিল নিজাম প্যালেসে। তার আগে চিনার পার্কের বাড়ি থেকে ঠিক সকাল সোয়া ন’টা নাগাদ রওনা হয় অনুব্রতর গাড়ি।
গত ৬ এপ্রিল গরুপাচার-কাণ্ডে নিজাম প্যালেসে অনুব্রতকে তলব করেছিল সিবিআই। উল্লেখযোগ্য ভাবে ওই দিনই শারীরিক অসুস্থতার জন্য এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন তিনি। তবে তখন তিনি জানিয়েছিলেন, সিবিআই চাইলে হাসপাতালে এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে, এই মর্মে তিনি চিঠিও দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। পরে হাসপাতাল থেকে ছুটির পরও সিবিআইকে তিনি চিঠি দিয়ে জানান, তাঁর বাড়িতে বা ভার্চুয়াল মাধ্যমে তিনি জিজ্ঞাসাবাদের জন্য রাজি আছেন।




