Special News Special Reports State

মহারাষ্ট্রে ১৪০০ কোটি টাকার মাদক উদ্ধার, ধৃত এমএসসি উত্তীর্ণ-সহ পাঁচ

0
(0)

মুম্বই পুলিস জানিয়েছে, রীতিমতো আটঘাট বেঁধে মাদকের ব্যবসায় নেমেছিল ওই পাঁচজন৷ নালাসোপারা এলাকায় কারখানা তৈরি করেছিল৷ নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় মুম্বই পুলিসের অ্যান্টি নারকোটিক্স সেল৷ এদিন তল্লাশিতে যে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে সেটি আসলে মেফেড্রন৷ যদিও ব্যবহারকারীদের কাছে এটি ‘ম্যাও ম্যাও’ নামে বেশি জনপ্রিয়৷ এটি খুবই দামী মাদক৷ বিত্তবান বা আর্থিকভাবে সম্পন্নদের মধ্যে এই মাদক ব্যবহারের চল বেশি৷

এই মাদক কারবারের মূলচক্রী হল অর্গানিক কেমেস্ট্রিতে স্নাতকোত্তর পাশ ওই যুবক৷ তাকে নালাসোপারা থেকেই গ্রেফতার করা হয়৷ পুলিস জানিয়েছে, নিজের বিদ্যা, বুদ্ধি এবং মেধাকে সে মাদক তৈরির কাজে লাগায়৷ তার সঙ্গে ধরা পড়ে আরও চারজন৷ তবে পুলিস তাদের মুম্বই থেকে গ্রেফতার করে৷

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *