দেশের রাজস্ব সচিব তরুণ বাজাজ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জনগণের মনে ধারনা রয়েছে আয়কর রিটার্নের সময়সীমা বাড়ানো হবে। সেই কারণেই প্রথম থেকেই তাঁরা আয়কর রিটার্ন ফাইল করতে অনীহা দেখায়। যত সময় এগোতে থাকে তত বেশি পরিমানে আয়কর রিটার্নের পরিমাণ বাড়তে থাকে। এক একদিনে গড়ে ১৫ থেকে ১৮ লক্ষও আয়কর রিটার্ন জমা পড়ে। এমনকি শেষ দিনে তা বেড়ে ২৫ থেকে ৩০ লক্ষও পেরিয়ে যায়। সেই আর্থিক বছরেই একদিনে ৯ থেকে ১০ শতাংশ আয়কর রিটার্ন জমা পড়েছে। ফলে, চলতি বছর সময়সীমা না বাড়ার ফলে একদিনে ১ কোটি রিটার্ন জমা পড়ারও সম্ভবনা রয়েছে।
তবে, ২০২১-২০২২ আর্থিক বছরের আয়কর (Income Tax Returns Deadline) জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার (Central Government)। কোভিডের সময় করদাতাদের বিভিন্ন সমস্যা এবং আর্থিক পরিস্থিতির দিক মাথায় রেখেই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। ওই আর্থিক বছরে করদাতারা ১৫ মার্চ ২০২২ পর্যন্ত আয়কর জমা দেওয়ার সুযোগ পেয়েছিলেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…