মন্ত্রী পার্থের প্রাক্তন ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্য গ্রেফতার

খবর লাইভ : এসএসসি নিয়োগে দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর এ বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর জালে তাঁর প্রাক্তন ব্যক্তিগত সচিব (ওএসডি) সুকান্ত আচার্য। শনিবার ভোররাতে উত্তর ২৪ পরগনার বাড়ি থেকে সুকান্তকে আটক করা হয় বলে ইডির একটি সূত্রে জানা গিয়েছে। পরে তাঁকে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

নিউ ব্যারাকপুর পুরসভা ১০ নম্বর ওয়ার্ড জেসি বোস রোড এলাকায় ডাব্লিউবিসিএস আধিকারিক সুকান্তের বাড়ি ইডির তদন্তকারী দল হানা দিয়েছিল শুক্রবার। দীর্ঘ সময় ধরে তল্লাশির পর ভোরে তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয়। পার্থ শিক্ষামন্ত্রী থাকাকালীন তাঁর ব্যক্তিগত সচিব পদে নিযুক্ত ছিলেন এই সরকারি আধিকারিক। প্রসঙ্গত, শুক্রবার সকাল থেকে টানা ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর শনিবার সকালে পার্থকে এসএসসি নিয়োগে দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে ইডি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘক্ষণ ধরে সুকান্তের বাড়িতে তল্লাশি অভিযান চালান ইডির আধিকারিকেরা। ইডি সূত্রের খবর, বেশ কিছু প্রয়োজনীয় নথি মেলেছে এই ডব্লিউবিসিএস আধিকারিকের বাড়ি থেকে। যদিও ঘটনা প্রসঙ্গে কিছু বলতে চাননি সুকান্তের পরিবারের সদস্যেরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago