খবর লাইভ : দীর্ঘ পথ ঘুরে শেষমেশ জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। ইডি সূত্রে খবর, তাঁর এখানেই মেডিক্যাল পরীক্ষা করা হবে। তারপর তাঁকে তোলা হতে পারে আদলতে, এমনটাই ইডি সূত্রে খবর। নাকতলার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে ইএসআই হাসপাতালে সড়ক পথে আসতে কমবেশি সময় লাগে ৪০ মিনিটের মতো। সেখানে প্রায় দেড় ঘণ্টা ইডির গাড়িতে করে বিভিন্ন পথ ঘুরে মন্ত্রীকে আনা হয় হাসপাতালে। কেন এভাবে আনা হল, তা এখনও স্পষ্ট নয়।
শনিবার সকাল ১০টা বাজার কিছু সময় আগেই গ্রেফতার করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। টানা ২৬ ঘণ্টা জেরার পর গ্রেফতার করা হয় পার্থকে। ইডি সূত্রে জানা যায়, প্রথমে তাঁক নিয়ে যাওয়া হবে সিজিও কমপ্লেক্সে। কিন্তু সেখানেও রুট বদল করে এগোতে থাকে গাড়ি। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জানি না, জানান পার্থ চট্টোপাধ্যায়। তিনি আরও জানান, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। কারও সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…