খবর লাইভ : স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের ২ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল কোর্ট৷ শুক্রবার সকাল থেকে টানা জিজ্ঞাসাবাদের পর শনিবার সকাল ১০টায় ইডি গ্রেফতার করে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে৷ জোকার ইএসআই হাসপাতালে শারীরিক পরীক্ষার পর এদিন তাঁকে তোলা হয় ব্যাঙ্কশাল কোর্টে৷ সোমবার পার্থ চট্টোপাধ্যায়কে ইডির বিশেষ আদালতে তোলা হবে৷
আরও পড়ুনঃ ১০টি ফ্ল্যাটের মালকিন ‘পার্থ ঘনিষ্ঠ’ মোনালিসা!
এদিন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ব্যাঙ্কশাল কোর্টে হাজির করানো হয়৷ তাঁর আইনজীবী দেবাশিস রায় জামিনের আবেদন জানিয়ে বলেন, মন্ত্রীর কাছ থেকে কোনও টাকা পাওয়া যায়নি৷ মেলেনি কোনও প্রামাণ্য নথিও৷ হাইকোর্ট সিবিআইকে গ্রেফতার করা কোনও নির্দেশ দিল না৷ অথচ কী এমন ঘটল এত বড় মন্ত্রীকে গ্রেফতার করতে হল ইডিকে৷ এক ৭০ বছরের বৃদ্ধকে এভাবে গ্রেফতার করা হল? এই গ্রেফতারি সম্পূর্ণ বেআইনি৷ উনি কি পালিয়ে যাচ্ছিলেন?
ইডির আইনজীবী ভাস্কর বন্দ্যোপাধ্যায় বলেন, এটা আর্থিক অপরাধের মামলা৷ মন্ত্রীর ঘনিষ্ঠ একজনের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা এবং অন্যান্য সম্পত্তি পাওয়া গিয়েছে৷ ১৪টি জায়গায় ইডি একযোগে তদন্ত চালিয়েছে গতকাল৷ তার মধ্যে দু’টি জায়গা খুবই সন্দেহজনক৷ ইডির আইনজীবী জামিনের আবেদনের তীব্র বিরোধিতা করেন৷ বিচারক জামিনের আবেদন খারিজ করে দিয়ে জানান, জামিন দেওয়ার অধিকার তাঁর নেই৷ এব্যাপারে তাঁর ক্ষমতা সীমিত৷ এরপরই তিনি সোমবার ইডির বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায়কে হাজির করানোর নির্দেশ দেন৷
তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, ‘‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আইন-আদালতের উপর পূর্ণ আস্থা রাখে। বিষয়টি এখন আদালতে গিয়েছে। এর আগে আমরা দেখেছি, বিচারপ্রক্রিয়া দীর্ঘমেয়াদি হয়। দীর্ঘ, দীর্ঘদিন ধরে বিচারপ্রক্রিয়া চলে। আমরা চাই, খুব দ্রুত, এক বা দু’মাসে তদন্ত শেষ করে বিষয়টি আদালতকে জানিয়ে দিতে হবে।’’ পাশাপাশিই তৃণমূল মুখপাত্র বলেন, ‘‘বিচারে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ সত্য প্রমাণিত হলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলগত এবং সরকারি হিসেবে যা ব্যবস্থা নেওয়ার নেবে।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…