খবর লাইভ : হরিদেবপুরের আবাসনের সামনে এসে দাঁড়াল ট্রাকটি। সামনে সাঁটা কাগজে লাল হরফে বড় বড় করে লেখা ‘আরবিআই’। গত ২৪ ঘণ্টায় সংবাদের শিরোনামে চলে এসেছে হরিদেবপুরের এই অভিজাত ফ্ল্যাট। গতকাল থেকে যার একটা ঘরে বসে নাগাড়ে টাকা গুণে চলেছেন ব্যাঙ্কের জনাকয়েক কর্মী। নামানো হলো একের পর এক ট্রাঙ্ক।
তাঁদের সঙ্গী বেশ কয়েকটি টাকা গোনার মেশিন। যে টাকায় তাঁদের অধিকার নেই, যে টাকার দিকে তাকিয়ে দেশের তামাম সংবাদমাধ্যমের ক্যামেরা। মূল্যের হিসেবে যে টাকার দাম ২১ কোটির বেশি।
আবাসনের সামনে দাঁড়ান ট্রাকটা থেকে একে একে তোলা হল ৩৫টির বেশি ট্রাঙ্ক। এই ট্রাঙ্কেই ভরা হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের ঘর থেকে পাওয়া ভূড়ি ভূড়ি টাকা। এ টাকার হিসেব জানতেই গতকাল পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতার বাড়িতে হানা দিয়েছিল ইডি।
সদুত্তর না পেয়ে মডেল-অভিনেত্রী অর্পিতা আটক করেছে ইডি। আর তার ঘর থেকে উদ্ধার হওয়া টাকা আরবিআইয়ের ছাপ মারা ট্রাঙ্কে ভরে চলেছে ব্যাঙ্কে। ইডি সূত্রে খবর, টাকা গোনার সাত-সাতখানা মেশিন ২০ ঘণ্টারও বেশি সময় ধরে লড়াই চালিয়েছে। তার পর অর্পিতার বাড়ি থেকে প্রাপ্ত টাকার মোট হিসেব পেয়েছ ইডি আধিকারিক। তার পরই সেই টাকা চলেছে ব্যাঙ্কে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…