খবর লাইভ : সুইগি, জোম্যাটোর মতো অনলাইন খাদ্যসরবরাহকারী সংস্থায় মিলবে না ডোমিনোজের পিৎজা। এই সব খাদ্যসরবরাহকারী অ্যাপগুলির কমিশন নেওয়ার পরিমাণ দিন দিন বাড়িয়েই চলেছে বলে দাবি ডোমিনোজ সংস্থার। এই কারণেই তারা অনলাইনে খাবার সরবরাহের পরিবর্তে অফলাইনেই ব্যবসা করার ক্ষেত্রে বেশি মনযোগ দিচ্ছে। ডোমিনোজ সংস্থার তরফে ‘কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া’(সিসিআই)-এর কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে খাদ্যসরবরাহকারী অ্যাপগুলির বিরুদ্ধে। ডোমিনোজ ছাড়াও আরও অনেক রেস্তরাঁও সিসিআই- এর কাছে এই বিষয় অভিযোগ জানিয়েছে।
আরও পড়ুনঃ আরবিআইয়ের নেমপ্লেট সাঁটা ৪০ ট্রাঙ্কে ‘অর্পিতার ২১ কোটি’ চলল ব্যাঙ্কে
‘ন্যাশনাল রেস্তরাঁ অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া’ সুইগি আর জোম্যাটোর বিরুদ্ধে একই রকম অভিযোগ তুলেছে। তাঁরা জানিয়েছে, এই অনলাইন অ্যাপগুলি বিভিন্ন রেস্তরাঁ থেকে প্রায় ২০-৩০ শতাংশ কমিশন নিতে শুরু করেছে, যা কখনওই মেনে নেওয়া যায় না। এই বিষয় সিসিআই সুইগি ও জোম্যাটোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…