খবর লাইভ : প্রধানমন্ত্রীর নামেই তহবিল। তিনিই চেয়ারম্যান। তহবিলের ঠিকানা সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর দফতর। কিন্তু, প্রধানমন্ত্রীর দফতরের দাবি ছিল, পিএম-কেয়ার্স (প্রাইম মিনিস্টার্স সিটিজেন অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ ইন এমারজেন্সি সিচ্যুয়েশন ফান্ড) তহবিলের সঙ্গে কেন্দ্রীয় সরকারের কোনও সম্পর্ক নেই! এই তহবিল কেন্দ্রীয় সরকারের অধীন নয়। এর কাজকর্মেও সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। এ-সকল কারণে পিএম-কেয়ার্স নিয়ে প্রথম থেকেই বিতর্ক ছিল। এবার আদালতের প্রশ্নের মুখে ২০২১-এর মার্চে কোভিডের মোকাবিলায় তৈরি পিএম-কেয়ার্স তহবিল।
আরও পড়ুনঃ ১৫ জুলাই থেকে ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে কোভিডের বুস্টার ডোজ, ঘোষণা কেন্দ্রের
দিল্লি হাই কোর্ট গতকাল, মঙ্গলবার দেশের সংবিধানের দ্বাদশ অনুচ্ছেদের অধীনে পিএম কেয়ার্স তহবিলকে ‘রাজ্য’ (স্টেট) হিসাবে ঘোষণা করার জন্য এক পিটিশনের এক পাতার উত্তর দেওয়ার জন্য কেন্দ্রকে তিরস্কার করে। হাই কোর্টের প্রধান বিচারপতি সতীশচন্দ্র শর্মা এবং বিচারপতি সুব্রহ্মণ্যেম প্রসাদের ডিভিশন বেঞ্চ কেন্দ্রের আইনজীবীর উদ্দেশে বলেন, “আপনারা এই মামলায় উত্তর দিয়েছেন। কিন্তু, এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে মাত্র এক পাতার জবাব! মামলাকারী আইনজীবীর সওয়ালের কোনও উল্লেখ নেই। মামলাকারীর তরফে যে যে বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে তার প্রতিটির জবাব দিতে হবে।” ডিভিশন বেঞ্চের স্পষ্ট নির্দেশ, আগামী ৪ সপ্তাহের মধ্যেই এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করতে হবে। পরবর্তী শুনানি ১৬ সেপ্টেম্বর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…