খবর লাইভ : গত ২০২০ সালে ৭২৯ দিন ওয়ানডে র্যাঙ্কিং-এ শীর্ষে থাকার পর নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের কাছে পদচ্যুত হন বুমরাহ।
মঙ্গলবার ওভালে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেন যশপ্রীত বুমরাহ (Jaspreet Bumrah)। ইংরেজদের বিরুদ্ধে ১৯ রান দিয়ে ছয় উইকেট নেন তিনি। আর এই পারফরম্যান্সের সুবাদে দুরন্ত পুরস্কার পেলেন বুমরাহ। সদ্য প্রকাশিত আইসিসি একদিনের আন্তর্জাতিক ম্যাচের র্যাঙ্কিং-এ বোলারদের তালিকায় ফের শীর্ষস্থান দখল করলে তিনি। গত ২০২০ সালে ৭২৯ দিন ওয়ানডে র্যাঙ্কিং-এ শীর্ষে থাকার পর নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের কাছে পদচ্যুত হন বুমরাহ। এবার ফের নিজের স্থান দখল করলেন বুমরাহ।
আরও পড়ুনঃ পিএম-কেয়ার্স তহবিল নিয়ে দিল্লি হাইকোর্টের ভর্ৎসনা কেন্দ্রকে
কপিল দেবের পর দ্বিতীয় ভারতীয় ফাস্ট বোলার হিসেবে ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন বুমরাহ। এর আগে টি-২০ আন্তর্জাতিকে শীর্ষে ছিলেন এবং বর্তমানে টেস্ট ক্রিকেটে তিন নম্বর স্থানে রয়েছেন বুম বুম বুমরাহ।
এদিকে বুমরাহের পাশাপাশি র্যাঙ্কিং-এ উন্নতি হয়েছে মহম্মদ শামিরও। ইনি উঠে এসেছেন যুগ্ম ২৩তম স্থানে, রয়েছেন তারই সতীর্থ ভুবনেশ্বর কুমারের সঙ্গে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…