ভারত এবং আইপিএল এর কাঁধে ভর করেই ক্রিকেট অর্থনীতি চাঙ্গা করতে চাইছে দক্ষিণ আফ্রিকা

খবর লাইভ : আগামী জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ খেলার কথা ছিল দক্ষিণ আফ্রিকার। তেম্বা বাভুমা-সহ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা সেই সিরিজে খেলতেই চেয়েছিলেন। কিন্তু বোর্ড কর্তারাই ক্রিকেটারদের সঙ্গে কথা বলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। কোচ মার্ক বাউচার এবং সাদা বলের ক্রিকেটের অধিনায়ক বাভুমা-সহ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বোর্ড কর্তারা।

আরও পড়ুনঃ টানা বৃষ্টিপাতের ফলে ভূমিধস মহারাষ্ট্রে, ব্যাপক ক্ষতি

আইপিএলের আদলে টি-টোয়েন্টি প্রতিযোগিতা শুরু করছে ক্রিকেট সাউথ আফ্রিকা। আগামী জানুয়ারিতে হবে প্রথম বারের প্রতিযোগিতা। প্রতিযোগিতার নাম এবং আকর্ষণ বজায় রাখতে প্রোটিয়া ক্রিকেট কর্তারা চান দেশের সেরা সব ক্রিকেটার অংশ নিক। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলুন তাঁরা।ক্রিকেট কর্তাদের দাবি, প্লে-অফ পর্ব খেলে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেওয়া কঠিন হবে না। কিন্তু টি-টোয়েন্টি প্রতিযোগিতা প্রথম বছরেই বিবর্ণ হয়ে গেলে সেই চাপ সামলানো অসম্ভব হবে।
আরও একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। সেটি হল, বিরাট কোহলী-রোহিত শর্মাদের বিরুদ্ধে না খেললে আর্থিক দিক দিয়ে লাভবান হওয়ার কোনও সম্ভাবনাই নেই।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago