খবর লাইভ : উত্তরপ্রদেশ পুলিশের দায়ের করা একটি মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন সাংবাদিক জুবের। ৫ দিনের জন্য তাঁকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। এছাড়া বেশ কিছু শর্তও দেওয়া হয়েছে। ২০১৮ সালের একটি ‘আপত্তিকর’ টুইটের জন্য সপ্তাহ খানেক আগে অল্ট নিউজের প্রতিষ্ঠাতা সাংবাদিক মহম্মদ জুবেরকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। অভিযোগ, ওই টুইটের ফলে একটি বিশেষ ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা হয়েছে। যদিও জুবেরের ঘনিষ্ঠ মহলের দাবি, একটি পুরনো মামলায় অন্যায় ভাবে তাঁকে গ্রেফতার করা হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশও জুবেরের বিরুদ্ধে এফআইআর দায়ের করে।
আরও পড়ুনঃ গুপ্তিপাড়াতে ভান্ডার লুঠ উৎসবের প্রস্তুতি শেষ পর্যায়ে
দিল্লি পুলিশও আদালতকে জানায়, ‘খ্যাতি পাওয়ার জন্য এই ধরনের টুইট ব্যবহার করে জুবের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। পুলিশের দাবি, জুবেরের বিভিন্ন বক্তব্য এবং পোস্টে ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা হয়েছে। ওই সব পোস্টের জন্য দেশে হিংসা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। জুবেরের বিরুদ্ধে প্রথমে ভারতীয় দণ্ডবিধির ১৫৩-এ (বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতার প্রচার) এবং ২৯৫-এ (ধর্মীয় অনুভূতিকে আঘাত করার উদ্দেশ্যে বিদ্বেষপূর্ণ কাজ) ধারায় এফআইআর দায়ের করা হয়।
পরে দিল্লি পুলিশ ধৃত সাংবাদিকের বিরুদ্ধে নতুন তিনটি মামলা দায়ের করে। ভারতীয় দণ্ডবিধির ২০১ (প্রমাণ লোপাট), ১২০বি (ফৌজদারি ষড়যন্ত্র) এবং বিদেশী অনুদান নিয়ন্ত্রণ আইনের ৩৫ নম্বর ধারায় মামলা দায়ের হয়। তদন্তকারীরা জুবেরের মোবাইল ফোন এবং একটি হার্ডডিস্কও বাজেয়াপ্ত করে।
বিরোধীদের অভিযোগ, জুবেরের ওয়েবসাইটে বিজেপির ভণ্ডামি এবং নানা অপকীর্তির মুখোশ খুলে দেওয়া হয়। এর জন্যই কেন্দ্রের শাসকদলের এত রাগ জুবেরের উপর। সেই কারণেই তাঁকে অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে। দিল্লি পুলিশের মামলাগুলিতে জামিন না মেলায় আপাতত জেলেই থাকতে হবে জুবেরকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…