জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে খুন

খবর লাইভ : জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যা। শুক্রবার পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতা দেওয়ার সময় আবের উপর হামলা চালানো হয়। রাস্তার ধারে একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন শিনজো। সেই সময় আচমকা পিছন থেকে তাঁর উপর হামলা চালান এক ব্যক্তি। মাটিতে লুটিয়ে পড়েন শিনজো। গুলিবিদ্ধ হওয়ার পর তিনি হৃদরোগেও আক্রান্ত হন। পরে মৃত্যু হয় তাঁর। আবের মৃত্যুতে বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা শোক জানিয়েছেন।

আরও পড়ুনঃ বর্ধমানে বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩

জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলছেন, ‘এই হত্যাকাণ্ডের গুরুত্ব সহকারে তদন্ত করা হবে। দেশের মানুষকে এই অবস্থায় শান্ত থাকার বার্তা দিয়েছেন তিনি।’ যুদ্ধ-পরবর্তী জাপানের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী শিনজো। ২০১২ সাল থেকে ২০২০ পর্যন্ত টানা ৮ বছর এবং তার আগে ২০০৬ থেকে ২০০৭ পর্যন্ত আবে জাপানের প্রধানমন্ত্রী ছিলেন।শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় ২০২০-এর অগস্টে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি।
শিনজোর পিতামহ নোবুসুকে কিশিও ১৯৫৭ থেকে ১৯৬০ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী ছিলেন। শিনজোর বাবা শিনতারো ১৯৮২ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত জাপানের বিদেশমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। শিনজোর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইটে লিখেছেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের প্রতি শ্রদ্ধা জানাতে ৯ জুলাই, শনিবার একদিনের জাতীয় শোক পালন করা হবে।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago