National Special News Special Reports

তিস্তা শেতলবাদের অন্তবর্তী জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট

0
(0)

খবর লাইভ : গ্রেফতার হওয়ার প্রায় আড়াই মাস পরে জামিন পেলেন সমাজকর্মী তিস্তা শেতলবাদ। শুক্রবার সুপ্রিম কোর্ট গুজরাতের জঙ্গি দমন শাখার (এটিএস) হাতে ধৃত তিস্তার আবেদনে সাড়া দিয়ে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের বেঞ্চে গুজরাত পুলিশের তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন তিস্তাকে। ২০০২ সালের গোধরা পরবর্তী গুজরাত দাঙ্গা নিয়ে ষড়যন্ত্রমূলক প্রচার চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাঁকে।

২০০২-এ গুজরাত দাঙ্গা নিয়ে মামলা দায়ের করার জন্য ভুয়ো নথি ব্যবহারের অভিযোগে গত ২৫ জুন থেকে জেলে আছেন তিস্তা। যেভাবে দু’মাসের বেশি সময় ধরে তাঁকে জেল হেফাজতে রাখা হয়েছে, বৃহস্পতিবার তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ইউইউ ললিত হাই কোর্টের ছ’সপ্তাহ সময় দেওয়া নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘‘৩ অগাস্ট নোটিস জারি করে ১৯ সেপ্টেম্বর মামলার শুনানির দিন স্থির করা হয়েছে। জামিনের আবেদনের ক্ষেত্রে কি ছ’সপ্তাহ সময় দেওয়া হয়?’’ তিস্তাকে জামিন না দেওয়ার যুক্তিযুক্ত কারণ নেই বলেও মন্তব্য করেছিল সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি ইউইউ ললিত বলেন, “এটি এমন কোনও অপরাধের মামলা নয়, যার জন্য জামিন দেওয়া যাবে না। তাছাড়া তিনি একজন মহিলা। দু’মাস ধরে জেলে রয়েছেন। অথচ আজ পর্যন্ত তাঁর বিরুদ্ধে চার্জশিট তৈরি করা গেল না।” অন্য দুই বিচারপতি এস রবীন্দ্র ভাট ও বিচারপতি সুধাংশু ধুলিয়াও বলেন, তিনি একজন মহিলা। কী করে একটি আদলত ছয় সপ্তাহ পরে অভিযুক্তের জবাবদিহি চাইতে পারে?

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *