খবর লাইভ : বর্ধমানে বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩। শহরজুড়ে এডিজি ওয়েস্টার্ন জোন সঞ্জয় সিং ও পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশিস সেনের নেতৃত্বে তল্লাশি অভিযান চলে।গতকাল মৃত্যু হয়েছিল দু জনের, শুক্রবার আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়াও কয়েকজন অসুস্থ।এদের প্রত্যেকের মৃত্যুই বিষ মদে বলে সন্দেহ, অসুস্থ আরও তিন। ঘটনার তদন্তে বর্ধমান থানার পুলিশ। তবে তারা সকলে একসঙ্গে মদ খায়নি বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। ঠিক কী কারণে মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার কামনাশিস সেন।
আরও পড়ুনঃ নভি মুম্বই পুরসভায় ভাঙন শিবসেনার
বিষ মদ খেয়ে বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলা পাড়ার পাঁচ জন যুবক গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বৃহস্পতিবার রাত থেকে। এদের মধ্যে দুই যুবককে গুরুতর অসুস্থ অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চিকিৎসা চলাকালীন আরও দুজনের মৃত্যু হয়।অন্যদিকে মদ খেয়ে অসুস্থ আরও তিনজনকে বাবুরবাগ এলাকার একটি নার্সিংহোমে নিয়ে যায় স্থানীয়রা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…